সিলেটকে সরকারী ভাবে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে সরকারী ভাবে অবিলম্বে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণের আহবান জানিয়েছেন সিলেটের কয়েকটি অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৯ মে বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট নগরীর পুরান লেনে অবস্থিত ৫৩নং সমবায় ভবনস্থ সংগঠনের কার্যালয়ে এক জরুরী যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় যৌথ সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট অঞ্চল বন্যায় কেন বেশি ক্ষতিগ্রস্ত হলো সে জন্য পানি সম্পদ মন্ত্রণালয় ও নদী রক্ষা কমিশনকে জবাব দিতে হবে। দীর্ঘ ২৫ বছর ধরে গণদাবী পরিষদ সহ অন্যান্য সমমনা সংগঠন সুরমা ও কুশিয়ারা নদীকে খনন করার দাবী জানিয়ে আসছে। নদীগুলো খনন না করায় সাধারণ বৃষ্টির পানির ধারন ক্ষমতা হারিয়ে ফেলেছে সুরমা ও কুশিয়ারা সহ শাখা নদীগুলো। যার দরুন অল্প বৃষ্টিতে সুরমা ও কুশিয়ারা নদীর পানি নগরে প্রবেশ করে। নেতৃবৃন্দ বলেন, নগরীর ছড়া-খাল, নালা সংস্কারের জন্য শত শত কোটি টাকার প্রকল্পের কাজ করা হয়। কিন্তু সুরমা নদীর সঙ্গে নগরীর ছড়া-খাল, নালার পানি আসা যাওয়ার গতিপথ রুদ্ধ, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করায় নগরীতে এই বন্যার সৃষ্টি হয়েছে। এই দুরাবস্থার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিতে হবে।
সভায় জকিগঞ্জ সীমান্তবর্তী বরাক নদী বরাবরে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করে সিলেট অঞ্চলকে আকস্মিক বন্যা থেকে রক্ষা করার দাবী জানান।
নেতৃবৃন্দ বলেন, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে জাতীয় সংসদে কেউ বিল উত্থাপন করে না। নগর উন্নয়ন কর্তৃপক্ষ না থাকায় সূচারু ও সুপরিকল্পিত ভাবে সিলেট নগরীর উন্নয়ন হচ্ছে না। সভায় নেতৃবৃন্দ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী অভাবী মানুষকে প্রশাসন কর্তৃক খোঁজে খোঁজে তালিকাভুক্তির মাধ্যমে ত্রাণ বিতরণে আহবান জানিয়েছেন।
সভায় আগামী ২৩ মে সোমবার বেলা আড়াইটায় নগরীর কোর্ট পয়েন্টে সিলেট বিভাগকে সরকারি ভাবে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি মাহবুবুর রহমান খালেদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, সিলেট বিভাগ গণদাবী ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, সিলেট বিভাগ কল্যাণ সমিতির আহবায়ক প্রিন্স বাহার আহমদ চৌধুরী, আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম, খায়রুল আলম, ইশতিয়াক হোসাইন মঞ্জু ও জহিরুল ইসলাম রিপন, সিলেট জেলা হিউমান হলার ইমা লেগুনা চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১৩২৬ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইনসান আলী, জেলা সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন সোহাগ, টুকেরবাজার শাখার সভাপতি শফিক উদ্দিন, সহ সভাপতি সিরাজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed