বাহুবলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ভুমি সপ্তাহের উদ্বোধন
বাহুবল প্রতিনিধি: হবিগজ্ঞের বাহুবল উপজেলায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ভুমি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ সপ্তাহ পালন উপলক্ষে বৃহ্পতিবার (২০ মে) সকাল ১০টায় এক বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
র্যালি শেষে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, শ্রমিক নেতা আশকার আলী , উপজেলা মৎস্য কর্মকর্তা মিজবাহ উদ্দীন আফজাল, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, মডেল প্রেসক্লাবের
সভাপতি নুরুল ইসলাম নুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মোঃ রুহুল আমিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু যুব পরিষদ নেতা আলমগীর কবির।
এ অনুষ্ঠান শেষে উপজেলা ভুমি অফিসে ২ জন সেবা গ্রহিতার মাঝে তাৎক্ষণিক সেবা হিসেবে ই নামজারীর কাগজপত্র হস্তান্তর করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ রুহুল আমিন।
ভুমি অফিস প্রাঙ্গণে গোলঘরে এ সেবা কার্যক্রম প্রদান কালে উপস্থিত ছিলেন স্নানঘাট ইউনিয়ন ভুমি কর্মকর্তা আবুল কালাম চৌধুরী, পুটিজুরী ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সাতকাপন ইউনিয়ন উপ ভুমি কর্মকর্তা লুৎফুর রহমান তালুকদার,বাহুবল ইউনিয়ন ভুমি কর্মকর্তা নয়ন মনি শীল, লামাতাশী ইউনিয়ন ভুমি কর্মকর্তা আয়েশা আক্তার, মিরপুর ইউনিয়ন ভুমি কর্মকর্তা দীপক রঞ্জন কর্মকার, ভাদেশ্বর ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোঃ নুর আলী, উপজেলা ভুমি অফিসের প্রধান সহকারী মানিক চন্দ্র কর প্রমুখ।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed