নিজ ফ্ল্যাটে মিলল অভিনেত্রী শেরিনের ঝুলন্ত মরদেহ
বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রীদের রহস্যজনক মৃত্যু যেন বেড়েই চলছে। মাত্র কয়েকদিনের ব্যবধানেইে তিনজন ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হলো। সাহানা ও পল্লবীর পর এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণী অভিনেত্রী শেরিন সেলিন ম্যাথিউর নাম।
জানা গেছে, এ অভিনেত্রীর নিজ ফ্ল্যাটেই পাওয়া গেছে তার ঝুলন্ত মরদেহ। গত মঙ্গলবার (১৭ মে) সকালে কেরালার এডাপ্পলি শহরের চাক্কারাপারম্বুতের ভাড়া বাসার ফ্ল্যাটে শেরিনের রুমমেটরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়। ভারতীয় সংবাদমাধ্যমকে তারা জানায়, কয়েকদিন ধরে বন্ধুদের সঙ্গে বাদানুবাদ চলছিল শেরিন। এ কারণে বিষন্নতায় ভুগছিল সে।
আরও জানা গেছে, ২৬ বছর বয়সী এই মডেল একজন রূপান্তরিত নারী ছিলেন। পাঁচ বছর ধরে কেরালায় বাস করছিলেন তিনি। এরইমধ্যে তথ্য পেয়ে ভারতীয় পুলিশ তার ঘনিষ্ঠ বন্ধুদের (যাদের সঙ্গে মনোমালিন্য চলছিল) জবানবন্দি গ্রহণ করেছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে শেরিন আত্মহত্যা করেছেন। পুলিশ তার অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে। তদন্ত চলছে।
এরআগে গত শুক্রবার (১৩ মে) কেরালার মডেল এবং মালায়লাম অভিনেত্রী সাহানার ঝুলন্ত লাশ উদ্ধারের মধ্য দিয়ে ভারতীয় অভিনেত্রীদের এই রহস্যজনক মৃত্যুর মিছিল শুরু হয়েছে। সাহানার পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
এরপর গত রোববার (১৫ মে) ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত মরদেহ। পুলিশ জানিয়েছে সে আত্মহত্যা করেছে। আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে পল্লবীর প্রেমিক সাগ্নিককে। তার দুদিন পর মঙ্গলবার (১৭ মে) মিলল শেরিন সেলিন ম্যাথিউর মরদেহ।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed