সিলেটে নৌকাডুবি, নিখোঁজ একজনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও থেকে কালারুকা আসার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ মে) সন্ধ্যে ৬টার দিকে নিখোঁজ হওয়া আছকন্দর আলীর লাশ উদ্ধার করা হয়। বিকেলে তার লাশ ভেসে উঠলে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আছকন্দর উপজেলার পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে।
নিখোঁজ অপর ব্যক্তি হচ্ছেন- রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলী।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত খারইল বিলের একাধিক স্থানে নিখোঁজদের সন্ধানে অভিযান চালায় ফায়ার সার্ভিাসের ডুবুরি দল।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
এরআগে গতকাল রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় খারইল বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির ঘটনা ঘটে।
জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাকের বরাত দিয়ে ওসি জানান, বন্যার কারণে রাতে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন নিখোঁজ দুই জনসহ অন্যরা। রাতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় খারইল বিলে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed