সিলেটের খাড়ইল বিলে নৌকাডুবি, নিখোঁজ ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও থেকে কালারুকা আসার পথে নৌকাডুবির ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন।
রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় খাড়ইল বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির এ ঘটনা ঘটে।
নৌকায় থাকা ছয় জন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন আরো দুইজন।
নিখোঁজরা হলেন, পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর পুত্র আছকন্দর আলী ও রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর পুত্র রজাখ আলী।
জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক জানান, বন্যার কারণে রাতে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন নিখোঁজ দুই জনসহ অন্যরা। রাতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।
সোমবার সকাল ১১টার দিকে নৌকাটি উদ্ধার হলেও নিখোঁজদের কোন সন্ধান পাওয়া যায়নি। ডুবুরিরা তাদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছেন বলেও তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed