সিলেটের ৫ উপজেলায় ৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের ৫ উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে জেলা প্রশাসন থেকে ৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলাগুলো হলো, সিলেট সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট। এসব উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলি জমি ও হালিতলা। পানি ঢুকেছে মহানগরীর কিছু কিছু স্থানে। অনেক এলাকায় জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
তিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed