কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয় পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবার রহমান,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,অর্থনৈতিক সম্পাদক এ্যাডঃ আশরাফ আলী,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রজব আলী, পৌর যুবদল আহবায়ক শহিদুল ইসলাম শিমুল, সাবেক সাধারন সম্পাদক ইনসান আলী,যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান কাজল, সদর থানা যুবদলের সদস্য সচিব তাইজুল হক সাজু, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, যুগ্ম সম্পাদক সোহেল, সাওন, এডভোকেট শিথিল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নাহিদ আহমেদ সহ নেতৃবৃন্দ ।
এ সময় বক্তারা বলেন আওয়ামীলীগ সারাদেশে সন্ত্রাস আর নৈরাজ্য করে ক্ষমতায় টিকে থাকতে চায়।তারা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিদেশে অর্থ পাচার করে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চায়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed