বিশ্বনাথে একাধিক মামলার আসামি কাহার গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে চুরি- ডাকাতির একাধিক মামলার আসামি আব্দুল কাহারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে – সে উপজেলার দূর্যাকাপন গ্রামের আবদুল মুতলিব’র ছেলে আব্দুল কাহার (৪০)। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগের দিন বুধবার দুপুরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের ওলিপুর এলাকা থেকে র্যাবের সহায়তার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বিশ্বনাথ থানা পুলিশ।
পুলিশ সূত্র জানা যায়, তার বিরুদ্ধে বিশ্বনাথ থানাসহ সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি-সিএসজি চুরির মামলা রয়েছে। এর আগেও সে একাধিকবার গ্রেফতার হয়ে হাজত ভোগ করে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এএসআই রেদওয়ান সাংবাদিকদের বলেন, সে একজন চিহ্নিত অপরাধী। একাধিক চুরি-ডাকাতির মামলার আসামি। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed