নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, সরকারের লাগামহীন দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণেই দেশে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। ভোজ্যতেলের লিটার এখন ১৯৮ টাকা। পাশাপাশি চাল, ডাল, পেঁয়াজসহ সবকিছুতেই অগ্নিমূল্যের ফলে জনদুর্ভোগ এখন চরমে উঠেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কার্যত কোনো পদক্ষেপ নেই। এসব অনিয়মের সাথে সরকার সংশ্লিষ্টরা জড়িত থাকার কারণেই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। চরম অব্যবস্থাপনার ফলে বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় দেশে এখন নীরব দুর্ভিক্ষ শুরু হয়েছে।
বৃহস্পতিবার জামায়াত কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, হাফিজ মশাহিদ আহমদ, মু. আজিজুল ইসলাম, মুহাম্মদ আনোয়ার আলী, এডভোকেট ইয়াসীন খান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল ফারুক।
নেতৃবৃন্দ বলেন, বিনাভোটের অনির্বাচিত সরকারের কাছে দেশের মানুষের জন্য কোনো দায়বদ্ধতা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচিত জনগণের সরকারের কোনো বিকল্প নেই। দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে জনজীবন আজ দুর্বিষহ। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। সরকারের মদদে নিত্যপণ্য আজ সিন্ডিকেটের কবলে পড়েছে। সকল জায়গায় দলীয় লোকদের সুবিধা দিতে গিয়ে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনতার ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে যে কোন সময় গণবিষ্ফোরণ ঘটতে পারে। যা নিয়ন্ত্রণের সাধ্য সরকারের থাকবেনা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed