হলের ছাদ থেকে পড়ে জাবি শিক্ষার্থীর মৃত্যু
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে অমিত কুমার বিশ্বাস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মে) দুপুরে বৃষ্টিতে ভিজতে গিয়ে হলের ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক সোহেল আহমেদ এ বিষয়ে বলেন, ‘ছাদ থেকে পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার প্রচুর রক্তপাত হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কার্ডিয়াক অ্যারেস্টেই তার মৃত্যু হয়। তার মৃত্যতে আমরা ব্যথিত ও শোকাহত।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.নূরল আলম শোক প্রকাশ করে বলেন, একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করব।’
অমিত কুমার বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৫ তম ব্যাচ (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) এবং শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের ৩১৫ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি খুলনায়। তার বাবা নিতাই কুমার বিশ্বাস নৌবাহিনীতে কর্মরত আছেন। অমিত পরিবারের একমাত্র সন্তান।
বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের শিক্ষার্থী (পরিবেশ বিজ্ঞান বিভাগ, ৪৪তম ব্যাচ) শাহরিয়ার খান হৃদয় বলেন, আমি তিন তলায় ছিলাম। হাঠাৎ ভারী কিছু ছাদ থেকে পড়ার শব্দ শুনি। ঘটনাস্থলে গিয়ে দেখি অমিত পড়ে আছে। সঙ্গে সঙ্গে হলের কিছু ছাত্রের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসি। সেখান থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অমিতের রুমমেট, একই বিভাগের শিক্ষার্থী রবিন ঘোষ বলেন, অমিত খুবই ভালো ছেলে। তার কোনো ধরনের হতাশা ছিল না। ও নিয়মিত মেডিটেশন করত। তবে ইদানিং একটু অসুস্থ ছিল। এছাড়া কোনো ধরনের সমস্যা ছিল না। আজকে দুপুরে আমরা বন্ধুরা মিলে একসঙ্গেই খাবার খেয়েছি। অমিতও আমাদের সঙ্গে ছিল। পরে সে হলে চলে আসে। কিছুক্ষণ পর শুনি সে ছাদ থেকে পড়ে গেছে।
শহীদ রফিক জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ঘটনা শুনে আমি তাৎক্ষণিক এনাম মেডেকেলের ইমার্জেন্সিতে নিয়ে যাই। আমরা সব ধরনের সহযোগিতা দিয়েছি। কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। আমরা বিশ্ববিদ্যালয় থেকে গাড়িতে করে তাকে খুলনায় তার গ্রামের বাড়িতে পাঠাব। তার সঙ্গে সহপাঠীরাও যাবে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তিনি বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন বলে জানানো হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরবর্তীতে আইসিউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed