সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর খাদিমপাড়ায় বিদ্যুতের লাইনে সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান নিহত হয়েছেন। ওই লাইনম্যান একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন। তার নাম সুজন আহমদ (৪০)।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মে) সকাল দশটার দিকে খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়ার ৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। শাটডাউন ছাড়াই (বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে) ওই লাইন সংস্কারের কাজ শুরু হয়। ফলে কাজ শুরুর সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।
সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ জানান, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের লাইনে মেরামত কাজ করতে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন।
খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডের বিদ্যুৎ লাইনের সংস্কার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম মন্ডল। এই প্রতিষ্ঠানের কাজের তদারকি করছেন ঠিকাদার সালাম। ওই ঠিকাদারের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
পিডিবি ডিভিশন-৫ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, শাটডাউন ছাড়াই ওই ব্যক্তি লাইন সংস্কারের কাজে নামেন। যে কারণে তিনি দুর্ঘটনার শিকার হন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed