ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ৪৩
আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে একটি কারাগারে বন্দীদের মধ্যে দাঙ্গায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অনেক বন্দী আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনার পর ওই কারাগারের ১০৮ বন্দী নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় সোমবার (৯ মে) দেশটির সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারে এই দাঙ্গার ঘটনা ঘটে। রাজধানী কুইতো থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত।
কারাগারে লস লোবোস ও আর-৭ নামের বিরোধী দুটি গ্যাংয়ের বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইকুয়েডরের সরকারি কৌঁসুলির কার্যাল জানায়, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
দেশটির পুলিশ প্রধান ফাউস্তো সালিনাস সাংবাদিকদের বলেন, দাঙ্গার ঘটনায় সময় পলাতক কারাগারের ১১২ বন্দীকে আটক করে ফিরিয়ে আনা হয়েছে।
দাঙ্গায় আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও কারিলো। তিনি বলেন, তাঁদের অনেকেই গুরুতর আহত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনা নতুন না। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির বিভিন্ন কারাগারের আলাদা পাঁচটি দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব দাঙ্গায় প্রায় ৩৫০ বন্দী নিহত হয়েছেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed