Main Menu

লালাবাজার ইউপির সাবেক মেম্বার তজমুল খানের ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ট মুরব্বী মোঃ তজমুল খান আর নেই। তিনি ৭ মে শনিবার রাত ১১:৪৫ মিনিটের সময় করসনাস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।ইন্নালিল্লাহি…………..রাজিউন।

মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।

মরহুমের জানাযার নামাজ রবিবার দুপুর ২টায় করসনা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়।

জানাযার নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনসাধারন অংশগ্রহণ করেন।

৬নং লালাবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ তজমুল খান এর মৃত্যুতে লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, পীর ফয়জুল হক ইকবাল, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক শফিক আহমদ শফি, লালাবাজার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মোহিত, সেক্রেটারী জুনেদ আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

Share





Related News

Comments are Closed