Main Menu

সিলেটে খাল থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর গাঙপার গ্রামের বড়ভাগা খাল থেকে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে মোগলাবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

মরদেহের মুখসহ পুরো শরীরে কালো রঙ দিয়ে মাখানো এবং লাশ ধেকে বিকট দুর্গন্ধ বের হচ্ছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে খবর দিলে মোগলাবাজার থানার একদল পুলিশ সন্ধ্যার পরে ঘটনাস্থলে পৌঁছে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর একটি টিম। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ লাশ উদ্ধারে তাদের সহযোগিতা করে। রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার তৎপরতা শেষ হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দুহা বলেন, বিকেলে স্থানীয় এক ব্যক্তি তার গরু খুঁজতে গিয়ে লাশটি দেখতে পান। পরে আমাদের খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। জায়গাটি বেশ নির্জন এবং পাশেই একটি মাজার ও কবরস্থান রয়েছেন। মৃত ব্যক্তির বয়স অনুমানিক ৪০ বছর।

তিনি বলেন, লাশের পরিচয় শনাক্তে পদক্ষেপ নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed