সিলেটের ৩ ইউনিয়নে ভোট ১৫ জুন
বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন কারণে স্থগিত থাকা সিলেটের জকিগঞ্জে ২টি ও গোলাপগঞ্জে ১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন (ইসি) নতুন তারিখ অনুযায়ী জকিগঞ্জে ২টি ও গোলাপগঞ্জে ১টিসহ ১৬ ইউপির ভোট আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ মে) নির্বাচন কমিশন (ইসি) এ নতুন তারিখ ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুরে নতুন করে মনোনয়ন জমা দেওয়া যাবে। যারা জমা দিয়েছেন তাদের আর দিতে হবে না। জকিগঞ্জের কাজলসার ইউপিতে সকল পদে পুনরায় ভোটগ্রহণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed