জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় আটক ৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারী দুই স্বেচ্ছাসেবকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
মূল হামলাকারী দুই স্বেচ্ছাসেবককে বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান।
আটককৃরা হলেন- গোয়াইঘাটের পন্নগ্রামের মৃত রাখা চন্দ্রের পুত্র লক্ষ্মণ চন্দ্র দাস, ইসলামপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র মো. সেলিম আহমেদ, নয়াবস্তি এলাকার ইউসুফ মিয়ার পুত্র সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র নাজিম উদ্দিন, ইসলামপুর রাধানগর গ্রামের মৃত সিরাজ উদ্দীনের পুত্র জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর দুইটার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের উপর হামলা চালায় উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত কয়েকজন স্বেচ্ছাসেবক।
ঘটনায় সময়কার বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।এতে সাথে সাথে হামলার ঘটনা ভাইরাল হয়ে যায়।
গোয়াইনঘাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসন সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। জাফলং পর্যটন কেন্দ্রে প্রবেশ ১০ টাকা ফি আদায়ে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত থাকা দুই স্বেচ্ছাসেবককে সাথে সাথে বরখাস্ত করা হয়। একইসাথে তাদের আটক করে থানায় নেয়া হয়।
এ ব্যাপাারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, ঘটনায় জড়িত দুই স্বেচ্ছাসেবকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হবে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed