ঈদের দিন সারা দেশে বৃষ্টির পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের দিন সারা দেশে বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি দিনব্যাপী থাকার আশঙ্কা রয়েছে।
সোমবার (২ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে যেমন- রংপুর, সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’
‘রাজধানীতে সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তা পরিমাণে কম হবে। তবে বিকেল ও রাতের দিকে বেশি বৃষ্টি হতে পারে।’
উত্তরাঞ্চলের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ বলেন, ‘উত্তরের দিকে সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হবে। সেই তুলনায় দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে।’
নেওয়াজ কবীর আরও বলেন, ‘গতকাল রোববার রাত ১২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় মাদারীপুর ও রাঙামাটিতে ২৫ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। একই সঙ্গে আজ সোমবার ভোরে ঢাকায় ঘণ্টায় ৪৯ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে গেছে।’
আজকের আবহাওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আজকের আবহাওয়াও স্বাভাবিক থাকবে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরিমাণটা উত্তরের দিকে বেশি। আজ, কাল ও পরশু মঙ্গলবার বৃষ্টিসহ বজ্রবৃষ্টি থাকবে।’
ঈদের একদিন পর থেকে তাপমাত্রা আবার বাড়তে থাকবে বলে জানান তিনি।
Related News
কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীRead More
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বিমান হামলাজনিত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটেRead More



Comments are Closed