হ্যাল্পিং হ্যান্ডস সিলেট’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আলোচিত সামাজিক সংগঠন হ্যাল্পিং হ্যান্ডস সিলেট বরাবরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীতে অসহায়-দরিদ্র-শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন হ্যাল্পিং হ্যান্ডস সিলেট এর প্রতিষ্ঠাতা আবু সালেহ মোঃ তাহের, আফসর খান, সৈয়দ আমির আলী, সংগঠনের অন্যতম উদ্যোক্তা সদস্য আশিকুর রহমান তারেক, রিপন মিয়া তারেক, জুবায়েল আহমেদ, রাসেল আহমেদ,এনাম আহমেদ, মিনহাজ ইসলাম, তাফরিদুল মুয়াজ, আরহান ইব্রাহিম, রিশাদ, মাজহারুল ইসলাম, ফাহিম, বাদশা, মুস্তাকিম, মান্না প্রমূখ।
উল্লেখ্য যে হ্যাল্পিং হ্যান্ডস সিলেট করোনা মহামারীর সময়ে নগরীতে ফ্রী অক্সিজেন সহায়তা, করোনা আক্রান্ত রোগীদের জন্য ভলেন্টিয়ার সার্ভিস, দরিদ্র অসহায় মানুষদের মধ্যে সাপ্তাহিক খাবার বিতরণ করার মত সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এবারের রমজানে ইফতার বিতরণ, এতিমখানায় খাবার ও পোশাক প্রদান করার পাশাপাশি পবিত্র ঈদের দিনেও তাদের মানবিক কর্মসূচি রয়েসে বলে জানান সংগঠন টির প্রতিষ্ঠাতা আবু সালেহ মোঃ তাহের।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed