Main Menu

চট্রগ্রামে ভূমিকম্প অনুভূত

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের আশেপাশের বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১ মে) সন্ধ্যার পর এ ভূমিকম্প অনুভূত হয়।

উরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে।

Manual1 Ad Code

প্রথমে ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ২ বলে জানায় ইএমএসসি। পরে সংশোধন করে জানানো হয়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পটি মিয়ানমারে চার থেকে পাঁচ সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে জানা গেছে।

Manual1 Ad Code

এদিকে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র মিয়ানমারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Manual5 Ad Code

Share





Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code