মহান মে দিবসে জেলা প্রশাসন সিলেটের বর্ণাঢ্য র্যালী
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর সিলেট এর যৌথ উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
রোববার (১লা মে) সকাল ১১টায় র্যালীটি সিলেট জেলা প্রশাসক কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ গ্রহণ করে সিলেট জেলা শ্রমিকলীগ, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং জেলা মটর শ্রমিক ইউনিয়ন।
সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার সাদাত, জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম, সহকারী পরিচালক মোঃ আবুল বাসার, কলকরাখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তেরর উপ-মহাপরিদর্শক তপন বিকাশসহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed