চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল সোমবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে মঙ্গলবার (৩ মে) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রোববার (১ মে) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেনুর মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুশফিকুর রহমান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনিম হাসান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নজরুল ইসলাম, ঢাকা জেলার এডিসি ইলিয়াস মেহেদী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ছিলেন মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আছাদুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার উপাধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ানসহ আরও অনেকে।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ এবং মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক।
দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে চাঁদ দেখা কমিটি।
কারণ রোববার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
এদিকে সৌদি আরবে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলো রোববার। ফলে সৌদিতে ঈদুল ফিতর উদ্যাপন করা হবে আগামীকাল সোমবার (২ মে)।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, শনিবার (৩০ এপ্রিল) সৌদি আরবের ‘চাঁদ দেখা কমিটি’-এর পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। আগেই দেশটির নাগরিকরা কোথাও ঈদের চাঁদ দেখতে পেলে সেই তথ্য কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল।
Related News
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More



Comments are Closed