হবিগঞ্জে মহান মে দিবস পালিত
হবিগঞ্জ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে আজ ১ মে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে শ্রমিক র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অন্যান্য শ্রমজীবি মানুষ।
পরে ইউনিটি ক্লাবের সহযোগিতায় শ্রমজীবি নারীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed