দেশে আরো ২৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই অপরিবর্তিত রয়েছে।
রোববার (১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ে সুস্থ হয়েছেন ২৯৩ জন করোনা রোগী। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৩ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫৮ শতাংশ।
এর আগে শনিবার (৩০ এপ্রিল) দেশে করোনায় কেউ মারা যায়নি। এ সময়ে দেশে ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed