সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুহিতকে সর্বস্তরের শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার পর তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। রোববার (১ মে) দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়।
এরপর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল মাল আবদুল মুহিতকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে সেখানে সিলেটের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ উপস্থিত হন।
শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ২টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আবুল মাল আবদুল মুহিতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরীর রায়নগরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে তাঁকে।
এর আগে সাবেক এ অর্থমন্ত্রীর মরদেহ বহনকারী গাড়িটি গতকাল শনিবার রাত ৯টা ৫৪ মিনিটে নগরের ধোপাদীঘিরপাড় এলাকায় পৈতৃক বাড়ি হাফিজ কমপ্লেক্সে পৌঁছায়। সেখানে তাঁকে চোখের পানিতে বরণ করে নেন দলীয় নেতা-কর্মী, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed