সিলেট শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৯ এপ্রিল) বেলা আড়াইটায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, শাহী ঈদগাহ কমিটি ও উন্নয়ন সংশ্লিষ্টদের সাথে নিয়ে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী ঈদের জামাত আদায়ের লক্ষ্যে চলমান উন্নয়ন কাজের খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে মেয়র বলেন, বিশ্ব স্বাস্থ্য মহামারির কারণে গত দুই ঈদুল ফিতরের নামাজ শাহী ঈদগাহে আদায় করতে পারিনি। তাই নগরবাসির মধ্যে এবার ঈদগাহে নামাজ আদায়ের উৎসাহ বেশি। আমরা জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় বেশি হবে ধরে নিয়েই প্রস্তুতি নিয়েছি।
সিসিক মেয়র বলেন, ঈদের আনুষ্ঠানিকতার অন্যতম ঈদ জামাত নির্বিঘ্ন করতে সিসিকের পক্ষ থেকে শাহী ঈদগাহ এলাকায় সিসি ক্যামেরা দ্বারা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
নগরবাসিকে যথা সময়ের মধ্যেই ঈদগাহ ময়দানে সুশৃংখলভাবে উপস্থিত হওয়ার আহবান জানান সিসিক মেয়র। পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথা নিয়মে মানার অনুরোধ জানান তিনি।
এবার ঈদের জামাতে খুতবা ও ইমামতি করবেন শেখবাড়ি জামিয়ার মুহতামিম, শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ রশীদুর রহমান ফারক্ব বর্ণভী-পীর সাবেহ বরুনা।
শাহী ঈদগাহ পরির্দশনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর রেজওয়ান আহমদ, শাহী ঈগগাহ কমিটির নেতৃবৃন্দ, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed