কৈলাশটিলায় পরিত্যক্ত কূপে মিললো গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত একটি কূপে নতুন করে গ্যাস পাওয়া গেছে। এই ক্ষেত্রের ৭ নম্বর কূপটিতে নতুন করে গ্যাস স্তর আবিষ্কার করেছে বাপেক্স। গত দুই দিন ধরে কৈলাশটিলার ওই কূপে পরীক্ষামূলক উৎপাদন হচ্ছে। যা থেকে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে তারা। কূপটির পরীক্ষামূলক উৎপাদনকালে ২৭০০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছন।
বাপেক্স সূত্রে জানা গেছে, কূপটিতে আগের পাইপলাইনসহ সব অবকাঠামা এখনও আছে। তাই শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে যাওয়া যাবে।
এর আগে ২০১৭ সালে কৈলাশটিলার ওই ৭ নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে এই কূপের ৩০১৫ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল।
উল্লেখ্য, ১৯৬২ সালে কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে গ্যাস পাওয়া যায়। তবে এখানে উৎপাদন শুরু হয় ১৯৮৩ সাল থেকে। গ্যাসক্ষেত্রটিতে মোট ৭টি কূপ আছে। এখন মাত্র ২টি কূপ দিয়ে ২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed