সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ায় রাস্তা বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে প্রবল বেগে দমকা হাওয়া বয়ে যায়। এতে বিভিন্ন স্থানে রাস্তায় গাছ উপড়ে পড়ে। সিলেট নগরীর অনেক স্থানে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুত সংযোগ।
নগরীর টুকেরবাজার এলাকায় দমকা হাওয়ার কারণে সুনামগঞ্জ বাইপাসে শাহজালাল ব্রীজ-২ থেকে অনন্তপুর পর্যন্ত অংশে অন্তত ২০টি গাছ উপড়ে পড়ে। রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সুনামগঞ্জ বাইপাস দিয়ে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
এর বাইরে সিলেট নগরী ও শহরতলীর আরো কয়েকটি স্থানে গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। অনেক স্থানে বিদ্যুত সংযোগও বিচ্ছিন্ন ছিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed