Main Menu

বিশ্বে করোনায় আরো ২৮০৬ মৃত্যু, শনাক্ত সোয়া ৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডব কয়েকদিন ধরেই নিম্নমুখী। তবে বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার দাপট ফের বেড়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন দুই হাজার ৮০৬ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ২৪ হাজার ৫২৮ জন।

এর আগের দিন মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা যান এক হাজার ৭৭৮ জন। একই সময় ভাইরাসটিতে সংক্রমিত হন ৩ লাখ ৮১ হাজার ৪৮৫ জন।

তার আগের দিন সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৪ লাখ ৫৮ জন। অন্যদিকে মারা যান ৯৭৭ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বুধবার (২৭ এপ্রিল) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৭ লাখ ১ হাজার ১২১ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৪৮ হাজার ৫৮৬ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ৬৪ লাখ ১১ হাজার ৩৯৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭১৬ জন। এ ছাড়া মোট মৃত্যু ১০ লাখ ১৯ হাজার ৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৬৬৬ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু ৫ লাখ ২২ হাজার ৩৭৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৩ লাখ ৭৮ হাজার ৬১ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬২ হাজার ৯৪১।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৪১৩ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৪৫ হাজার ৪২৭ জন।

পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত ২ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ৩৭৯ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৩৫ হাজার ১২৪ জন।

আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed