মধ্য রাতে সুনামগঞ্জে কালবৈশাখীর তান্ডব, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্য রাতে কালবৈশাখীর ঝড়ে সুনামগঞ্জের দিরাই ও জামালগঞ্জে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে জামালগঞ্জ উপজেলার সন্তুষপুর গ্রামের এক বৃদ্ধা মহিলা মারা যান। তাৎক্ষণিক মহিলার নাম পাওয়া যায়নি। আর দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উর্দ্বনপুর গ্রামের আব্দুল ওয়াহাব (৬৫) নামে বৃদ্ধ মারা গেছেন। এসময় তার ছেলে হেলাল আহমেদ (৩০) আহত হয়।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২ টার পর সুনামগঞ্জের কয়েকটি উপজেলার উপর দিয়ে প্রবল গতিতে কালবৈশাখী ঘূর্ণিঝড় বয়ে যায়। এসময় বৃদ্ধ আব্দুল ওয়াহাবের টিনসেড ঘরের ছাউনি উড়ে যায়। ঝড়ের কারনে ঘুমে থাকা পরিবারের লোকজন ঘরের বাহিরে গেলেও তিনি বাহির হতে পারেননি। স্থানীয় সাংবাদিক সৈদুর রহমান জানান মৃত বৃদ্ধ পিতাকে হারিয়ে ৩ ছেলে ২ মেয়ে পাগল প্রায়।
উর্দ্বনপুর গ্রামের বাসিন্দা ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হক চৌধুরী মিন্টু রাত ২টায় এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, ঘুর্নিঝড়ে বৃদ্ধ আব্দুল ওয়াহাব মিয়ার ঘরের ছাউনি উড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যুর কুলে ঢলে পরেন তিনি। তিনি আরো বলেন তাদের পাশের গ্রাম জামালগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের হোসিয়ার মিয়ার স্ত্রী (৬০) বৃদ্ধা মহিলা মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে মহিলার নাম জানা যায়নি। তিনি জানান ঘুর্ণিঝড়ে এলাকায় অসংখ্য ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed