Main Menu

বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন ১৫ জুন

বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ানীবাজার পৌরসভার ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৫ জুন এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্টিত হবে। এদিন আরও ৫টি পৌরসভা ছাড়াও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, একই তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। স্থানীয় সরকারের এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

কুমিল্লা সিটি, বিয়ানীবাজারসহ ছয় পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন ভোটের তারিখ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed