বাসচাপায় ২ গোয়েন্দা কর্মকর্তা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটি শহরের পাবলিক হেল্থ এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহি গোয়েন্দা সংস্থার দুজন সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাঙামাটি জেলার দায়িত্বরত ডিজিএফআই সাব ইন্সপেক্টর দাউদ হাসান (৩৮) ও সার্জেন্ট ইসা রুহুল (৩৫)। নিহত দাউদ ভোলা জেলা সদরের কালিবাড়ি রোড এলাকা এবং ইসা রুহল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, সোমবার রাতে সাড়ে ৯টার দিকে নিহত দুজন একটি মোটরসাইকেলে করে শহরের বনরূপা থেকে কলেজ গেটের দিকে যাচ্ছিলেন। পথে পাবলিক হেল্থ সড়ক মুখে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিরতিহীন পাহাড়িকা বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসা রুহুলের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর দাউদ হাসানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরজাহান বেগম জানান, হাসপাতালে আনার আগেই দুজন মারা গেছেন।
এ ব্যাপারে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed