হবিগঞ্জে কাপড় ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিকারের মতবিনিময়
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের সাথে জেলা সদরের কাপড় ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল বিকেলে হবিগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও ক্যাব হবিগন্জ জেলা সভাপতি মো: দেওয়ান মিয়া এ মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় কাপড় ব্যবসায়ীগনকে সীমিত লাভ করা এবং কাপড় ক্রয়ের মেমো দোকানে সংরক্ষন করার অনুরোধ করা হয়।
ক্যাব সভাপতি দেওয়ান মিয়া জানান কাপড়ের ব্যবসায় একজন ব্যবসায়ী শতকরা কত লাভ করবে এর একটি নীতিমালা থাকা প্রয়োজন। বাজার পরিদর্শনে কালে দেখা যায় প্রায় সবাই ২৫ থেকে ৪০% লাভ করছেন যা কোনভাবেই কাম্য নয়। এ বিষয়ে একটি নীতিমালা তৈরি করা প্রয়োজন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed