কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে ২টি ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও অপর ব্যক্তিকে ৭৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।
মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় রোববার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর এলাকায় ধলাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালু পরিবহনকারীদের ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেন।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদন্ড করার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed