বিমান থেকে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় সোয়া ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সদস্যরা। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।
রোববার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাতে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, জব্দ করা স্বর্ণের মোট ওজন ১০ কেজি ২২০ গ্রাম। যেখানে ৮৮টি বার পাওয়া গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed