বাহুবলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৭৫টি ঘর পাচ্ছেন গৃহহীন পরিবার
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ৭৫টি ভুমি ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় বঙ্গভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের কবুলিয়ত প্রদান করবেন। এ অনুষ্ঠানটি বাহুবল উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
২৪ এপ্রিল বিকেল আড়াইটায় উপজেলা অফিসার্স ক্লাবে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা সংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed