বিশ্বে করোনায় আরো ৩ সহস্রাধিক মৃত্যু, শনাক্ত ৮ লক্ষাধিক
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে দুদিন ধরে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। তবে আজ শুক্রবার (২২ এপ্রিল) শনাক্ত কিছুটা কমলেও মৃত্যু কিছুটা বেড়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১০ হাজার ৫৬০ জন। অন্যদিকে মারা গেছেন ৩ হাজার ২৮৯ জন।
এর আগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্বে প্রাণহানি ঘটে প্রায় ৩ হাজার ২২২ জনের। একই সঙ্গে আক্রান্ত হয়েছিলেন ৯ লাখ ৪ হাজার ৭৩ জন। বুধবার (২০ এপ্রিল) আক্রান্ত হন ৫ লাখ ৯৬ হাজার ৫১১ জন। প্রাণহানি ঘটে ২ হাজার ৩০২ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৭৮ লাখ ৪ হাজার ৪২৯ জনে। ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৩৬ হাজার ৩৯৭ জনে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৫ লাখ ৫৩ হাজার ৫৮ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬০৯ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৫০ হাজার ৮৭৭ জন সংক্রমিত। মৃত্যু ৫ লাখ ২২ হাজার ৯৫ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৩ লাখ ৩০ হাজার ৬২৯ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬২ হাজার ৫৫৬ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ১৭ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ৭৯৯ জন।
পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত ২ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৪৩৭ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৩৪ হাজার ২৮৪ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed