আগরতলার বিশিষ্টজনের সম্মানে সিলেটে প্রীতি সম্মিলনি
বৈশাখী নিউজ ডেস্ক: ‘সাহিত্য-সংস্কৃতির কোন নির্ধারিত সীমানা হয় না। প্রাণের টান থাকলে, হৃদয়ে সাহিত্য-সংস্কৃতির আবেদন থাকলে কাঁটা তারের বেড়া কবি সাহিত্যিক, সংস্কৃতিকমীদের কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। তারা পরস্পরের কাছে আসবেই।’
ভারতের আগরতলা থেকে আগত বিশিষ্ট লেখক, গবেষক এল বীরমঙ্গল সিংহ, ত্রিপুরাবাণী প্রকাশনীর কর্ণধার লেখক রঘুনাথ সরকার এবং বিশিষ্ট লেখক ড. আশিস কুমার বৈদ্য’র সিলেটে আগমনে আয়োজিত প্রীতি সম্মিলনীতে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস) বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট শহরের একটি হোটেলে এ প্রীতি সম্মিলনীর আয়োজন করে।
বামসাসের সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, গবেষক প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ।
অতিথিরা সিলেটের মানুষের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে বলেন, ঐতিহ্যবাহী সিলেটের কথা অনেক শুনেছেন, আজ স্বশরীরে উপস্থিত থেকে তা উপলব্ধি করছি। তারা সিলেটে পুনরায় আসার আশা ব্যক্ত করেন।
বামসাসের সাধারণ সম্পাদক নামব্রম শংকর’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রীতি সম্মিলনীতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি পুলিন রায়, প্রশান্ত কুমার সিংহ, লেখক মাধব রায়, কবি আবিদ ফায়সাল, নীহার রঞ্জন শর্মা, কবি সুমন বনিক, কবি নাজমুল হক নাজু, কবি শেরাম নিরঞ্জন, কবি মালেকুল হক, নাট্যজন উত্তম সিংহ রতন, মুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, খীর সিংহ, কবি বিপ্লব নন্দী, কবি রওশন আরা বাঁশী খুৎহৈবম, কবি মাইস্লাম রাজেশ, এস সজল সিনহা।
Related News
সিকৃবিতে শুরু হয়েছে উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ৫ম আন্তর্জাতিক সম্মেলন
সিকৃবি সংবাদদাতা: টেকসই কৃষি উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভরRead More
সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলা করে রক্ত ঝরিয়েছে ইন্টার্নRead More



Comments are Closed