কানাইঘাটে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট দিঘীরপার ইউপির ঈদগাহ মাদ্রাসার ব্রীজের পশ্চিম পাশে ২টি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পথচারী স্থানীয় জয়ফৌদ গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র মাহবুবুর রহমান মড়াই (৩০) এর। আহত হন আরো ৫জন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় নিহত মাহবুবুর রহমানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
এদিকে, একইদিন উপজেলার বড়চতুল ইউপির রায়পুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহেদ আহমদ নামে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা যায়, এদিন দুপুর ১টার দিকে রায়পুর গ্রামের আব্দুর রশিদ প্রতিদিনের মতো তার ব্যাটারীচালিত একটি রিক্সায় নিজ বসতঘর থেকে বিদ্যুতের চার্জ দিতেন। বৈদ্যুতিক চার্জ দেওয়ার সময় ভুলে তার ছেলে সাহেদ আহমদ রিক্সার সিটে বসে পড়লে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সে। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আত্মীয়-স্বজনরা নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোর সাহেদের মৃত্যুর ঘটনায় থানায় তার পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ জানিয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed