হবিগঞ্জে বাটা ও স্বপ্নকে ৭০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পুরাতন ট্যাগের উপর উচ্চমূল্যের নতুন ট্যাগ ব্যবহারের দায়ে বাটা ও স্বপ্ন সুপার শপসহ তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে শহরের কালীবাড়ি রোডের বাটা শো-রুমে অভিযান চালানো হয়।
অভিযানের খবরে অনেক জুতার ট্যাগ ছিড়ে ফেলেন শো-রুমের কর্মচারীরা। তারপরও বেশ কিছু জুতায় কম মূল্যের পুরাতন ট্যাগের উপর উচ্চমূল্যের নতুন ট্যাগ দেখতে পান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। এ কারণে বাটা’কে ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
পরে অভিযান চালানো হয় এই সড়কের স্বপ্ন সুপার শপে। সেখানেও মিলে পুরাতন ট্যাগের উপর উচ্চমূল্যের নতুন ট্যাগ। স্বপ্নকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা।
এসময় প্রতিষ্টান দুটিকে ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থার হুশিয়ারি দেয়া হয়।
পরে মসকো সুজে অভিযান চালিয়ে অতিরিক্ত মুনাফা’র জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা বলেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আমরা প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যবস্থা নিচ্ছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed