সুবিধাবঞ্চিত শিশুদের সাথে জাবি ছাত্রলীগের ইফতার
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পার্শ্ববর্তী গেরুয়া, ইসলামনগর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে ইফতার করেছে জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল সংলগ্ন মাঠে এই ইফতারের আয়োজন করে জাবি ছাত্রলীগের ৪৫তম ব্যাচের নেতাকর্মীরা।
এসময় জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘মানুষের একটি গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হলো খাদ্য। বাংলাদেশের একজন মানুষও যেনো অভুক্ত না থাকে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার দিকনির্দেশনায় সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের এই আয়োজন। ইফতারে আমরা ভালো ভালো খাবার খাবো আর সমাজর সুবিধাবঞ্চিত শিশুরা না খেয়ে থাকবে তা হয় না। এর আগেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা কাজ করেছি। ভবিষ্যতেও জাবি ছাত্রলীগের এ ধরনের কাজ অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর আগেও বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করেছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed