জাবিতে সিরাজগঞ্জ জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিরাজগঞ্জ জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিবের সঞ্চালনায় সভাপতি সাজিদুজ্জামান স্বপ্ন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার সাবেক ও বর্তমান বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ইফতারের আগে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার শেষে সিরাজগঞ্জ জেলা থেকে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরন করে নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ইপিজেডের জিএম আব্দুস সোবহান বলেন, ‘আমি সিরাজগঞ্জের সন্তান। আমিও এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বিশ্ববিদ্যালয়ে নিজেদের মধ্যে আন্তসম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে কাজ করতে হবে এবং ছাত্র-ছাত্রীদেরকে পড়ালেখার উপর অধিক গুরুত্বদান করতে হবে।’ পরে তিনি বর্তমান অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে জেলার ছোট ভাই বোনদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ বর্তমান অধ্যায়নরত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সিরাজগঞ্জ জেলার প্রতি আমার টান কাজ করে এজন্য শত ব্যস্ততা থাকলেও জেলা সমিতির অনুষ্ঠানে অংশগ্রহণ করি।’
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed