হবিগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের সদর থানার পুলিশের উদ্যোগে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি যুগ যুগ ধরে কাজ করে আসা গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৯ এপ্রিল দুপুরে আনুষ্ঠানিক ভাবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলি গ্রাম পুলিশদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। এ সময় সদর থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওসি মাসুক আলি বলেন প্রতি সপ্তাহে ১ দিন থানায় হাজির হয়ে এলাকার অপরাধ/অপরাধীদের এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে পুলিশকে তথ্য প্রদান করে গ্রাম পুলিশ সদস্যরা। তারা অপরাধ দমনে সহযোগিতা করে আসছে। তাদের জীবন জীবিকা সম্পর্কে খোঁজ খবর নেয়া আমাদের মানবিক দায়িত্ব।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed