সিলেটে যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট মহানগরীর আখালিয়া এলাকায় সাইফুর রহমান সুমন (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রামের আশিকুর রহমানের ছেলে এবং আখালিয়া নোয়াপাড়ার বন্ধন সি-১৩/২ বাসার বাসিন্দা।
সোমবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে আখালিয়া নোয়াপাড়ার বন্ধন সি-১৩/২ বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বাসার লোকজন সুমনের গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখে জালালাবাদ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার নিচ তলার রুমের জানালার গ্রিলের সঙ্গে সুমনের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed