করাঙ্গী নদীতে অকাল বন্যা, নদী খনন নিয়ে এলাকাবাসীর সংশয়
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী নদীতে দেখা দিয়েছে অকাল বন্যা। ফলে এলাকাবাসীর মনে নদী খননে অনিশ্চয়তা হাতছানি দিচ্ছে।
এদিকে এলাকাবাসী নদী খননে মন্থর গতি ও ঠিকাদারের দায়সারা কাজের প্রতিবাদে সোচ্চার ভুমিকা পালন করে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেছেন।
নদী খনন ও পাড়ে বাঁধের অধিকাংশ কাজ বাকী রয়েছে ও কাজের মেয়াদ ঘনিয়ে আসছে। সব কিছু মিলে এলাকাবাসীর মাঝে অজানা সংশয়, উৎকন্ঠা বিরাজ করছে।
এলাকাবাসী সরকারের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। নদী খননের নামে সরকারি অর্থ লোপাটের প্রতি সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন বলে সচেতন মহল মনে করছেন।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed