মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৯ বাংলার এক সভা ১৮ এপ্রিল সোমবার রাত ৮টায় নগরীর মির্জাজাঙ্গালে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ১৩ মে শুক্রবার সম্পন্ন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, এপেক্সিয়ান জি.ডি রুমু, ব্যাংকার কবি সুমন বনিক, বিনয় ভ‚ষণ তালুকদার, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ অনুকুল সূত্রধর, সহ সম্পাদক হারাধন দেব প্রভাষ, উত্তম ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর দে চপল, পাঁচু মোহন বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’-কে লক্ষাধিক টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বোতলজাত ভোজ্য তেলের লিটারে প্রায় ৭০ মিলিলিটার করে কম দেওয়ার দায়ে বড়Read More
সিকৃবিতে শুরু হয়েছে উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ৫ম আন্তর্জাতিক সম্মেলন
সিকৃবি সংবাদদাতা: টেকসই কৃষি উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভরRead More



Comments are Closed