Main Menu

জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সভাপতি নাফিস, সম্পাদক ভাবনা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির কার্যকরী পর্ষদ ২০২২-২৩ গঠন করা হয়েছে। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের নাফিস মাহমুদকে সভাপতি এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভাবনা মুখার্জিকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থী।

সোমবার (১৮ এপ্রিল) ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এক ইফতার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সজীব সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক দিলশাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান আনিকা, অর্থ সম্পাদক মাকজুম ওয়াহিদ, প্রযোজনা বিষয়ক সম্পাদক সীজেন সরকার, দপ্তর সম্পাদক হেমায়েত উল্লাহ ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনুব্রত নন্দী, প্রদর্শনী সম্পাদক তানজিনা তাবাসসুম তন্দ্রা, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক নওশিন উলফাত সুকন্যা।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন সাইফুল শামীম, নিবিড়, ঐশী, রাফি, তানহা, সিয়াম ও রাকিব।

জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম।

Share





Related News

Comments are Closed