Main Menu

বহিরাগত ঠেকাতে ইবি শিক্ষার্থীদের ৮ দফা

Manual7 Ad Code

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীর হাত ভেঙ্গে দেয়ার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে ভিসির নিকট ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

Manual1 Ad Code

শনিবার দুপুর ১ টায় ভিসি ড. শেখ আবদুস সালামের কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করেন তারা।

৮ দফা দাবিগুলো হলো, হামলার শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িতদের বিচাররে আওতায় আনা। আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বহন করা, ক্যাম্পাসে বহিরাগতদের দ্বারা ছাত্রীদের হয়রাানি ও ইভটিজিং পুরোপুরি নির্মূল করা, ক্যাম্পাসে অস্ত্রধারী বহিরাগত হামলাকারীদের চিহিৃত করে আইনের আওতায় আনা, ক্যাম্পাসে বহিরাগত দুষ্কৃতিকারীদের প্রবেশ নিষিদ্ধ করা, বহিরাগত সন্ত্রাষীদের মদদদাতাদের জবাবদিহির আওতায় আনা, ক্যাম্পাস ও ক্যাম্পাস পার্শ্ববর্তী ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে স্থায়ী সমাধান করা।

Manual1 Ad Code

এর আগে ভুক্তভোগী হাসিব ভিসির নিকট উক্ত ঘটনার বিচার চেয়ে স্মারকলিপি প্রদান করেন।

Manual8 Ad Code

স্মারকলিপি প্রদানকালে ভিসির সাথে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম।

এসময় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা আসলে এখানে স্থানীয়দের কাছে অনেকটা জিম্মি। তাদের এ কাজগুলোর বিষয়ে অনেকসময় কিছু বলতে পারিনা। কারণ ক্যাম্পাসের বাইরে আমাদের যে শিক্ষার্থীরা থাকেন তাদের নিরাপত্তার কথাও আমাদের চিন্তা করতে হয়। আমরা যদি সকল শিক্ষার্থীকে আবাসিক সুবিধার আওতায় নিয়ে আসতে পারলে অনেকটা চিন্তামুক্ত থাকতে পারতাম। আমরা অভিযোগটি খতিয়ে দেখে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এর ব্যবস্থা নেব। এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হবে।”

Manual3 Ad Code

উল্লেখ্য, গত বুধবার দ্রুতগতিতে বাইক চালনো নিয়ে কথা কাটাকাটির জেরে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী হাসিবের হাত ভেঙে দেয় রকি নামে এক বহিরাগত। পরে ক্ষিপ্ত হয়ে হাসিবের বন্ধুরা মিলে রকিকে মারধর করে। রকি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বিপুল হোসেনের শ্যালক। রকিকে মারার খবর শুনে বিপুল তার কর্মী ও বহিরাগতদের নিয়ে হাসিবকে মারতে জিয়াউর রহমান হলে আসেন বলে অভিযোগ হাসিবের বন্ধুদের। এসময় হাসিব ও তার বন্ধুদের মারার হুমকিও দিয়েছেন বলে জানান তারা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code