দেশের দুই বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা সর্বশেষ রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২০ ডিগ্রি সেলসিয়াস।
Related News
বিশ্ব চিঠি দিবস আজ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More
দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটারRead More



Comments are Closed