Main Menu

ইবির সাদ্দাম হলের নতুন প্রভোস্ট ড. আসাদুজ্জামান

Manual1 Ad Code

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তি সূত্রে, সাদ্দাম হলের দায়িত্বপ্রাপ্ত বাংলা বিভাগের প্রফেসর ড. গৌতম কুমার দাসকে অব্যহতি দিয়েছেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। একই সাথে তদস্থলে ড. আসাদুজ্জামানকে নিয়োগ দেয়া হয়। নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় বিজ্ঞপ্তিতে ড. গৌতমকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

Manual6 Ad Code

তাকে আগামী ১ বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি এ পদের সুবিধা ভোগ করবেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত ড. আসাদুজ্জামান বলেন, “আমি নিয়োগপত্র পেয়ে একইদিনে যোগদান করেছি। যথাযথভাবে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code