Main Menu

কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের উত্তর রাধানগর গ্রামে ঘরের পিছনের আম গাছের ডালের সাথে লাল ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবতী আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত ৯ টায় উত্তর রাধানগর গ্রামে এ ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী সিমা বেগম (৩০) মৃত মছক মিয়ার মেয়ে।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম ও চাচা রুশন আলী জানান মৌলভীবাজারের রাজনগর উপজেলার পরচক গ্রামের রাজিব মিয়ার সাথে ৬ মাস আগে সিমা বেগমের বিয়ে হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে মেয়ের স্বামীর বাড়িতে আমরা ইফতার নিয়ে যাই। সেখানে মেয়েটিকে চিন্তিত দেখে স্বামীর অনুমতি নিয়ে তাকে সাথে করে পিতার বাড়ি নিয়ে আসি। শুক্রবার রাতে সবার অজান্তে একটি আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে বিষয়টি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে অবহিত করেন। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। তবে আত্নহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার লোকজন বলছে, মানসিক সমস্যা কারণে এই ঘটনাটি ঘটেছে। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

Share





Related News

Comments are Closed